বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে শার্শার বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২০৬১ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি

আগামী ২৪শে নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন ও জনসভা সফল করার লক্ষে শার্শার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ‍্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ই নভেম্বর) দিন ব‍্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শার্শা উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া অনুদান হস্তান্তর করেন।

শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল’র
সভাপতিত্বে এ মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের সভাপতি গণমানুষের নেতা নাজমুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যাদের জন্য আমরা পেয়েছি লাল সবুজ পতাকা তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। যাদের অবদানে আজ দেশ স্বাধীন হয়েছে। সেই দেশের স্বধীনতাকে রক্ষা করার দায়িত্ব আজকের নতুন প্রজম্মের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি আবারো সক্রিয় হয়ে উঠেছে।এদেরকে কঠোর হাতে প্রতিহত করতে হবে। আগামী ২৪ শে নভেম্বর যশোরে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে সবাইকে উপস্হিত থেকে সফল করার জন্য আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদদৌলা সরদার অলক উপজেলা আওয়ামীলীগ নেতা বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, বায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন শামীনুর রহমান, শফিক মাহমুদ ধাবক, আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা ডায়মন্ড মড়ল, মফিজুর রহমান, আব্দুল জব্বার, রেজাউল ইসলাম , কমিরুজ্জামান কবির, শামিনুর রহমান আলী কদর ও রাসেল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.