বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র নতুন কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২০৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক মাতৃভূমি খবরের বার্তা সম্পাদক বাদল চৌধুরীকে সভাপতি, দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

১৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার শাহ মতিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রথম প্রহর পত্রিকার নাসির উদ্দীন, অর্থ সম্পাদক দৈনিক দেশের পত্র পত্রিকার এস এম সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক টাচ নিউজ ২৪ ডটকমের দরবেশ নিজাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক উইমেন নিউজ ২৪ ডটকমের মাহমুদা আকতার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ মনিটর জাহিদ হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক সময় নিউজ ২৪ ডটকমের দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন।

কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মনজুরুল আলম আঙ্গুর, অগ্রণী বার্তার আলী আশরাফ আখন্দ, ডিবিসি নিউজের মুক্তাদির অনিক, গণ সংবাদ ডটকমের শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দৈনিক স্বদেশ বিচিত্রা টুটুল হুমায়ুন, দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার মাকসুদুল আলম রবি, দৈনিক আমার বার্তা পত্রিকার শাহীন আলম, যায় সময় পত্রিকার মিজানুর রহমান, সারাদেশ ডটকমের মোশারফ হোসেন ভূইয়া, দৈনিক বজ্রশক্তি পত্রিকার শাকিলা আলম। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.