বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২০০ Time View

নিজস্ব প্রতিবেদক।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী ৩ নং বড়দল দক্ষিণ কাউকান্দি গ্রামে ইউরো বাংলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ও সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে প্রায় চার শতাধিক অসহায় দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারদের এই সেবা প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন,সদস্য পারভেজ আহম্মেদ, স্থানীয় সাংবাদিক রাহাদ হাসান মুন্না, মোঃ জিয়াউল হক, মিনহাজুল ইসলাম ওহিদ প্রমূখ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের লেস্টার শহরে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ইউরো বাংলা ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সংগঠনটি এর আগেও আর্তমানবতার সেবায় বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন।
সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন খান সিদ্দিক,সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ,সিনিয়র সহ সভাপতি সাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল হক রকিব,অত্র সংগঠনের ১নং সদস্য ও ৯০’র আন্দোলনের ছাত্রলীগ নেতা সাবেক সোনারগাঁ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম,সহ-সভাপতি রতন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,কোষাধ্যক্ষ মোঃ আবদুল হালিম এবং কার্যকরী পরিষদের সকলের সহযোগিতায় এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.