বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৬০ Time View

বিশেষ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে মোঃ জুয়েল (২৭) নামের এক মাদক কারবারিকে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ২ ঘটিকায়
উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের মেঘনা টোল প্লাজা
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জুয়েল কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৮ নভেম্বর রাত আনুমানিক ২ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ- সার্কেল শেখ বিলাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের একটি অভিযানিক দল ঢাকা- চট্টগ্রামের মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে হয়।
এসময় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) অভিযান পরিচালনা কালে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে জুয়েল নামের এক মাদক কারবারিকে আটক করে।পরে তার দেওয়া তথ্যমতে ট্রাকে তল্লাশি করে ট্রাকে থাকা মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল ৮ লক্ষ ৬০ হাজার টাকা। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, এবিষয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.