বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,স্কুল ছাত্র সহ আহত-২

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৩ Time View

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে স্কুল পড়ুয়া ছাত্র সহ ২ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার দুপুরে সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক মজিবুর রহমান ও হারুনুর রশীদের স্ত্রী ফেরদৌসী বেগম, সোনারগাঁও পৌরসভার যোলপাড়া এলাকায় ষোল পাড়া মৌজায় আনোয়ার হোসেন গংদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত
ভোগ দখলীয় অবস্থায় আমি ওই জায়গা ক্রয় করে ঘর নির্মান করে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছি। কিছু দিন আগে ভট্টপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে আক্তার গংরা আদালতে একটি মিথ্যা মামলা করে পুলিশ নিয়ে আমাদের হয়রানী করে আসছে।
রোববার দূপুরে আক্তার, নুরুজ্জামান ও আসাদুজ্জামান সহ অজ্ঞাত আরও ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সোনারগাঁ থানা পুলিশের এএসআই সোহাগের উপস্থিতিতে ঘর বাড়ী ভাংচুর করে।এসময় তাদের বাধাঁ দিলে আমাকে এবং আমার ছেলে স্কুল ছাত্র সিয়ামকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লা জানান,এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.