বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

অপরাধীদের আতংকের নাম এস আই ইমরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার ইমরান হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ব্যাপক কাজ করছে। জঙ্গিবাদ দমনে পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।

তিনি বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করে জঙ্গিবাদের ভয়াল থাবা যেভাবে নিয়ন্ত্রণ করেছি, মাদকের করাল গ্রাস থেকেও আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে সক্ষম হবো।

ইমরান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

তিনি বলেন, সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে তার খোঁজ-খবর রাখা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। পরবর্তী প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

পুলিশ সদস্য ইমরান বলেন, একটা সময় ছিলো যখন গ্রামে শুধু কুঁড়েঘর দেখা যেত। আর এখন গ্রামে পাকা ঘরের সংখ্যা বাড়ছে, টিনের ঘরও আছে। কিন্তু কুঁড়েঘর হারিয়ে গেছে। কুঁড়েঘর থাকলেও বর্তমান সময়ে সেখানে গবাদি পশু, জ্বালানি কাঠ রাখা হয়, অথবা রান্নার ঘর হিসেবে ব্যবহার করা হয়।

তিনি বলেন, এটা কীভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির কারণে। দেশে যদি স্থিতিশীল আইন-শৃঙ্খলা না থাকে তাহলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয় না। দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে বলেই আজ দেশের উন্নয়ন হচ্ছে।

ইমরান হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছি। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.