শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন বৈদ্যেেরবাজারের পানাম-গাবতলী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি হলেন সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া। নিজস্ব প্রতিবেদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি’র সহ সভাপতি মনোনীত হয়েছেন সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া।

জানা যায়, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, পার্টির মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে সানাউল্লাহ সানু’কে সভাপতি ও আবু নাঈম ইকবাল’কে সাধারণ সম্পাদক করে ২৫২ (দুইশত বায়ান্ন) সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি নারায়গঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। আর এ কমিটিতে নারায়ণগঞ্জ জেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়াকে সহসভাপতি করা হয়।
উল্লেখ্য গত ১৭ জুন, ২০২২ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমর ক্ষেত্র ময়দানে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ.কে.এম সেলিম ওসমান এমপি এবং প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া
বলেন, আমাকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি’র কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত করায় আমার রাজনৈতিক শিক্ষা গুরু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে পার্টির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এবং নেতাকর্মীদের সংগঠিত করার জন্য সর্বোচ্চ কর্মতৎপরতা চালিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel