সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ইঞ্জি,মাসুমের শোক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪১৮ Time View

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বাংলাদেশ সময় শুক্রবার ২২ জুলাই দিবাগত রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তার মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইঞ্জিনিয়ার মাসুম এক শোকবার্তায় বলেন, গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার নির্বাচিত এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনকারী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলে রাব্বী মিয়ার মৃত্যু এক বর্ণাঢ্য কর্মময় রাজনীতিকের শিক্ষণীয় জীবনের অবসান। আমরা সকলে তার আত্মার শান্তি ও পরিবারের শোক সহ্যশক্তির জন্য প্রার্থনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.