বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ের বোদা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা পঞ্চগড়ে ১৭ নারীর হাতে তুলে দেওয়া হলো ৩৪টি মা ছাগল বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ের পিরোজপুরের সাবেক চেয়ারম্যান হাজী সিরাজুল হক ভূইয়ার ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সিরাজুল হক ভূইয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় মানুষের কাছে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
মরহুম হাজী সিরাজুল হক ভূইয়া মৃত্যুকালে চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে তার নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel