বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে নিখোঁজ শিশুর মরা দেহ উদ্ধার ২ দিন পর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৬৫৪ Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) থেকে ইয়াকুব হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের তিনদিনপর হুমায়ারা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৭ই জুলাই সকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার নদীর কিনারা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ ।নিহত হুমায়ারা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছোট মেয়ে। সরজমিনে গিয়ে জানা যায়,সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে হুমায়রা গত সোমবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের পর দুলাল মিয়া সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করে। কিন্তু থানায় অভিযোগ করার তিন দিন পরে শিশু মেয়ে হুমাইরার লাশ পেয়েছে তার পরিবার। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নদীর কিনারায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যায়।

নিহত হুমাইরার পরিবার জানান, আমার ছেলের বৌউ ও তার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে আলোচনা করতো। তিনি আরও জানান যে, উক্ত ঘটনায় আমার ছেলে ও ছেলের বৌউকে সোনারগাঁ থানার পুলিশ ধরে নিয়ে এসেছে জিজ্ঞাসা করার জন্য ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। উক্ত ঘটনায় থানায় আজ কোনো অভিযোগ বা মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.