বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক,

অষ্টম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ও গেজেটভুক্ত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোনারগাঁ উপজেলা কার্যলয়ের সম্মেলন কক্ষে বুধবার (৩ আগষ্ট) বিকালে শপথবাক্য পাঠ করান সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ এলাহী।

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

গত ১৫ জুন অনুষ্ঠিত অষ্টম ধাপের ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। তারা হলেন, সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাইক প্রতিকের রহিমা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে কলম প্রতিক নিয়ে রোকেয়া আলম এবং ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাইক প্রতিকের নাসিমা। সাধারণ সদস্যদের মধ্যে ১ নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো জনগণের ভোটে নির্বাচিত তালা প্রতিকের মোঃ শিপন সরকার, ২ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আবুল হোসেন, ৩ নং ওয়ার্ডের মোড়গ প্রতিক নিয়ে নির্বাচিত আবু জাহের , ৪ নং ওয়ার্ডের ফুটবল প্রতিক নিয়ে নির্বাচিত আবুল কালাম প্রধান, ৫ নং ওয়ার্ডে ফ্যান প্রতিক নিয়ে নির্বাচিত আল মামুন, ৬ নং ওয়ার্ডে তালা প্রতিক নিয়ে নির্বাচিত নুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচিত মানিক মিয়া, ৮ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম এবং ৯ নং ওয়ার্ডে মোড়গ প্রতিক নিয়ে নির্বাচিত আব্দুল সামাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.