বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩ আহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রাইভেটকারের সামনাসামনি সংঘর্ষের ঘটনায় তিনজন ঘটনাস্থলে ৩ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হাসানকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত ও আহতদের মধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচা উপজেলা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম আছে বলে জানা যায়।
স্থানীয়দের বরাতে, এএসআই নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশফুট সড়কের ভুঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যায়। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তিনি বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.