বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে মাঠে নেই আ’লীগ; বিএনপির বিশাল শো-ডাউন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৪৮ Time View

প্রতিনিধি সোনারগাঁ নারায়ণগঞ্জ।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতারা ২১শে আগষ্ট বিকেলে বিএনপির আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে ২২ শে আগস্ট সোমবার মাঠে নেই তারা। কাঁচপুর ও পিরোজপুরে বিএনপি’র বিশাল শোডাউন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপি ও সকল সহযগি অঙ্গ-সংগঠন।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সংবাদ মাধ্যমে জানাযায়, ২১শে আগষ্ট রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে নেতারা বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের আন্দোলন দূরের কথা তাদেরকে ঘর থেকেই বেরুতে দেয়া যাবে না। তাদেরকে রাস্তায় পেলে হাত পাঁ ভেঙ্গে হাসপাতালে পাঠানো হবে।

অথচ সোমবার ২২ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ে বিএনপি বিশাল শো ডাউন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নির্ঘ্নে। কাঁচপুর,জামপুর,ও পিরোজপু ইউনিয়নের রাজপথ দখল করে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামীলীগের হুমকি ধমকি দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় জনগণ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করার অধিকার তাদের রয়েছে। সোনারগাঁ উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল আল কায়সার হাসনাত ও একেই কথা বলেন, তিনি বলেন বিএনপি
শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল মিটিং করেছে আমরা বাধা দেইনি এবং দলের কোনো নির্দেশনা ছিল না, তবে জনগণের জানমালের এবং ধ্বংসাত্মক রাজনীতি করলে তাদেরকে প্রতিহত করা হবে ছাড় দেওয়া হবে না।
এবিষয়ে সাবেক উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন উপজেলা আ’লীগে যারা পদ-পদবিতে আছেন তারা ভালো বলতে পারবেন। তবে সাংগঠনিক দূর্বলতার কারনেই সোনারগাঁয়ে বিএনপির আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.