নিজস্ব প্রতিবেদক,,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি বহু বছর ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দলের নেতৃত্ব দেন।
শোকবার্তায় আতাউর রহমান বলেন, “জাতীয় রাজনীতির এক অম্লান ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অমুল্য। তাঁর চলে যাওয়ায় দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই।”
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর উপলক্ষে আজ থেকে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।