বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ইঞ্জি, মাসুমকে সহসভাপতি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে সভাপতি ও আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সিনিয়র সহ সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোনারগাঁ উপজেলার আমিনপুর শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, আওয়ামী লীগের কার্যকারী পরিষদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লা হিরু, আওয়ামী লীগের বন ও পরিবেষ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এড. সানজিদা খানম এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য শাহাবুদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা,সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু,নারায়লগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ডা. শিরিন বেগমসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.