মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুণ সমাজসেবক আল আমিন-ভোটারদের আস্থার প্রতীক মারীখালী নদী এখন ময়লার ভাগাড়: পরিবেশ বিপর্যয়ের মুখে সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত মাদক সেবী ও চুরির অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ওরফে ইন্দুরের বাড়িতে হামলা ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য আবুল হোসেন তুষার পবিত্র ঈদুল আযহায় পৌরবাসীকে বিএনপি নেতা কবির হোসেনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে মেহেদী হাসানের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁবাসীকে যুবদল নেতা ওসমান গনি রিতুর শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরবাসীকে ওমর ফারুক টিটুর শুভেচ্ছা সোনারগাঁ উপজেলাবাসিকে বিশিষ্ট ব্যবসায়ী-নিজাম উদ্দিন রতনের ঈদ শুভেচ্ছা

পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুণ সমাজসেবক আল আমিন-ভোটারদের আস্থার প্রতীক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২ Time View

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তরুণ সমাজসেবক আল আমিন। উঠান বৈঠক, পাড়া-মহল্লার সভা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, তাদের সুখ-দুঃখের কথা শোনা এবং এলাকার উন্নয়ন বিষয়ে মতামত সংগ্রহ করছেন আল আমিন। তাঁর এই নিরলস প্রচেষ্টা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকায় ইতোমধ্যেই ভোটারদের আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আল আমিন। তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনা ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
মতবিনিময় সভাগুলোতে আল আমিন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আল আমিনের গণসংযোগ ও প্রচার-প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে। স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে উঠে এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.