শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সাবেক সংসদের কাছ থেকে বৃত্তি গ্রহণ করেছেন সাংবাদিক কন্যা মাইদা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

আইকন ইন্টারন্যাশনাল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ বিতরণ
আইকন ইন্টারন্যাশনাল স্কুলের এসকা (সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন) থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সনদ এবং নগদ অর্থ উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
১১ ই অক্টোবর (বুধবার) আইকন ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রয়াত শেখ দিদারুল ইসলাম রাজিব স্বরণে ২০২২ শিক্ষা বর্ষে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুল ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে এ সকল সনদ বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পাওয়া ৩৬ জন শিক্ষার্থীর মাঝে একে একে সনদ ও নগদ অর্থ তুলে দেন কায়সার হাসনাত।
মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম চৌধুরী, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শিপন সরকার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম প্রধান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম,এ,মোহিন, ডা: দেবব্রত দাস, ধর্ম বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্ধিক, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, স্কুল কমিটির সদস্য আনোয়ার পারভেজ ইয়ানুর, শেখ মোক্তার হোসেন, আয়োজক কমিটির প্রধান শিক্ষক শেখ জাহিদূল ইসলাম রাহিম,আরিফুল ইসলাম রাকিবসহ আইকন ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.