সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁয়ে নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের
সোনারগাঁয়ে নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সোনারগাঁয়ের সুখেরটেকে নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিসিএস শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার, বিসিএস শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নাসরিন বেগম, ইডেন কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাবিহা ইসলাম, বিদ্যালয়টির অধ্যক্ষ অনুপম দাস বর্মনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ব্যাপারে আরও বেগবান হওয়ার পরামর্শ দেন এবং বিদ্যালয়টিকে নারায়ণগঞ্জ জেলার অন্যতম সেরা স্কুল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তাছাড়া বিদ্যালয়টির শিক্ষক দ্বীন ইসলাম মঈন বলেন, আমরা শিক্ষার্থীদের আদর্শ ও স্মার্টনাগরিক হিসেবে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাবসহ বিতর্ক ক্লাব গড়ে তুলেছি।
প্রসঙ্গত সোনারগাঁয়ে মানসম্মত শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে ২০১৬ সালে মদনপুরের সুখেরটেক গ্রামে অধ্যাপক ডক্টর হামিদা বানুর উদ্দ্যোগে নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি ক্রমান্বয়ে মেধাবী মানসম্মত শিক্ষার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel