শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২০ Time View
0-0x0-0-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় অবস্থিত সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ,ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান মেম্বার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন,হাজী মোঃ জাহাঙ্গীর, মোঃ আফাজ উদ্দিন,মোঃ আনিছুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন বলেন, “আজকের এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আবেগঘন বিদায়ের মুহূর্ত এবং নতুনদের স্বপ্নযাত্রার সূচনা। নবীন শিক্ষার্থীদের আমি স্বাগত জানাই—তোমরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।
তিনি বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,জীবনের প্রতিটি ধাপেই কঠোর পরিশ্রম ও সততার বিকল্প নেই। তোমরা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ সফলতা তোমাদের হাতের মুঠোয় আসবে। ব্যর্থতাকে ভয় পেলে চলবে না, বরং তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, “শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং নিজেকে একজন সৎ, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যম। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে।

0-0x0-0-0-{}-0-0#

শেষে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে সুনাম বয়ে আনবেএটাই আমাদের প্রত্যাশা।উল্লেখ সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বার ৮০ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.