শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন বৈদ্যেেরবাজারের পানাম-গাবতলী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস

‍‍গণসংগীতের কিংবদন্তি শিল্পী ফকির আলমগীর- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৯২ Time View

কাগজ কলম নিজস্ব প্রতিবেদক,

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, গণসংগীতের কিংবদন্তি শিল্পী ফকির আলমগীর। বাংলাদেশে গণসংগীতের ক্ষেত্রে তাঁর সমকক্ষ বা জনপ্রিয় দ্বিতীয় কোন শিল্পী নেই। নিজের শ্রম, সময়, অর্থ-সম্পদ ব্যয় করে তিনি গণসংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছেন এবং গণমানুষের সুখ-দুঃখের কথা তাঁর গানে তুলে ধরেছেন। আমরা জানি, মহান মুক্তিযুদ্ধে গণসংগীত কিভাবে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছে, অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে। মহান মুক্তিযুদ্ধের এমন একজন শব্দসৈনিক হলেন জনপ্রিয় গণসংগীতশিল্পী ফকির আলমগীর। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ আমরা তাঁকে স্মরণ করি।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জননন্দিত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত ‘কথা-গানে ফকির আলমগীরকে স্মরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এর সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফকির আলমগীর সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ, প্রয়াত ফকির আলমগীর এর সহধর্মিণী সুরাইয়া আলমগীর, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ঋষিজ, উদীচী, ক্রান্তি, সত্যেন শিল্পীগোষ্ঠী, ভিন্নধারা, পঞ্চভাস্কর, সমস্বর, উঠোন এবং আরিফ রহমান ও আবিদা রহমান সেতু।

প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’ আয়োজিত কবি জামাল হোসেন এর কাব্যগ্রন্থ “একমুঠো পলিমাটি” এর মোড়ক উন্মোচন, আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel