রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০

জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’কে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫৭ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"cutout_group":1,"square_fit":1,"transform":1},"is_sticker":true,"last_sticker_id":"e2a44f94-3bbb-4d5a-be2f-f1030969fa38","edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,,

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ ও দৃষ্টান্তমূলক সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে বিশেষ প্রশংসাপত্র প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
১ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য নয়, বরং অন্যদের জন্যও অনুসরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
জেলা প্রশাসন জানায়, দূরদর্শী নেতৃত্ব, কর্মদক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জন্ম নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। এর ফলে নাগরিক সেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ডিজিটাল সেবা বিস্তারে ইতিবাচক প্রভাব পড়েছে।
এছাড়া ভবিষ্যতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ জোরদার করা, উদ্ভাবনী কার্যক্রমের অভিজ্ঞতা অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়া, তথ্যের গুণগত মান বজায় রাখা, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয় আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশংসাপত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত ও তাঁর কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসন আশা প্রকাশ করে, তাঁদের এ সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel