সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০

সোনারগাঁও সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯৪ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁও সরকারি কলেজের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

0-0x0-0-0-{}-0-0#

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। এছাড়া অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম হঠাৎ সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌর বিএনপি নেতা হাজী জাহাঙ্গীর, আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সাফল্য কামনা করেন। পরে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহযোগী অধ্যাপক (পদার্থবিজ্ঞান বিভাগ) মো. মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক (আইসিটি বিভাগ) এ.কে.এম. আল মামুন সিকদার এবং প্রভাষক (মনোবিজ্ঞান বিভাগ) এলিজা আক্তার।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে তাদের জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel