শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়”শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত মো.শাহিন খান জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি এমপি মামুন, সম্পাদক তরিকুল পুলিশ সুপারের কার্যালয়ের সামনের  রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন

এসএসসি ৮২-৮৩ ব্যাচমেটদের মিলনমেলায় আম-কাঁঠাল ও ফলের জুসের আড্ডা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯১ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,,

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পানাম নগর বাজারে এসএসসি ১৯৮২-৮৩ ব্যাচমেটদের নিয়ে এক আন্তরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে অর্জুনদি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ জেলার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার আনোয়ার হোসেন। এ উপলক্ষে অতিথিদের জন্য দেশীয় মৌসুমি ফল আম, কাঁঠাল এবং বিভিন্ন ধরনের ফলের জুসের ব্যবস্থা করা হয়। প্রাণবন্ত এ আয়োজনে ব্যাচমেটদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,
পৌর বিএনপি নেতা এম এ জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,পৌর বিএনপি নেতা হাজী জাহাঙ্গীর হোসেন, আবু সাঈদ,ও নিলু মোল্লাসহ স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আড্ডা, স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মিলনমেলায় অংশগ্রহণকারীরা পুরোনো দিনের নানা স্মৃতি ভাগাভাগি করেন। আয়োজক আনোয়ার হোসেন ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel