মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন

সবাইকে সাথে নিয়েই আগামীতে স্মার্ট সোনারগাঁ নগরী গড়বো-কায়সার হাসনাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত পদপ্রার্থী কায়সার হাসনাত পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।

রবিবার ৩১ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত
সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথ সভায় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ৫ ও ৬ নং ওয়ার্ডের এ পথ সভা অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের মনোনীত সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,প্রধান অতিথির বক্তব্যে

কায়সার হাসনাত বলেন, দেশবাসীর সমর্থন ছাড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শুধুমাত্র বিদেশী শক্তির ভরসায় কেউ রাজনীতি করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।

বিএনপি ও তার স্বাধীনতাবিরোধী বন্ধুরা গত কয়েক বছর ধরে অনেক ষড়যন্ত্র করেছে সে সাথে দেশবাসীর সাথে প্রহসন করছে। ক্ষমতায় যাওয়ার ইচ্ছা ছাড়া তাদের কোন রাজনৈতিক লক্ষ্য নাই। আদর্শ নাই। এমন কি দল পরিচালনার জন্য তাদের কোন যোগ্য নেতা নাই।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাব, তাই

উপস্থিত জনসাধারণের প্রতি ৭ জানুয়ারির নির্বাচনে সবাইকে নিয়ে স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে বলেন, যারা ‘ভোট হয় না’ বা ‘ভোট দিতে পারি না’ বলবে তাদের সাথে করে নিয়ে আসবেন। তারা তাদের ইচ্ছা মতো ভোট দিবে। আপনারা যারা নৌকার কর্মী সমর্থক তারা নৌকায় ভোট দিবেন।

এসময় গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর মেম্বার, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, যুগ্ম আহবায়ক ডা,আতিকুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম, এছাড়াও আরো উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা সে সাথে আরো উপস্থিত ছিলেন আ’লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel