রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম পহর ও ভোরের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুরে, ফুলের তোড়া হাতে নিয়ে উপজেলার শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান এমপি আব্দুল আল কায়সার, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল্লাহ আল মাহফুজ ও উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মহসিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা হকসহ অন্যান্যরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

২১ শে ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল্লাহ আল মাফুজের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের, অংশগ্রহণে৷ সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। সে সাথে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাষা দিবস, ভাষা আন্দোলন আর ভাষার মাস নিয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল আল মাহফুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম একুশের চেতনাকে সবাইকে ধারণ ও লালন করার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel