রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

সোনারগাঁয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩১২ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সোমবার (১ এপ্রিল ) সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি আলী আকবর মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা, আতিকুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় পিরোজপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় প্রতিটি গ্রামেই ৫০০০ হাজার পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি কায়সার। উপস্থিত সবার উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুখী কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বাস্তবায়ন এবং বাংলাদেশকে বিশ্বে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থেকে তাদেরকে সেবা করা এবং এই মহতি উদ্যোগ এর জন্য ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু,উপজেলা আ’লীগ নেতা মাসুম বিল্লাহ, হাজী আলম চান,তাজুল ইসলাম, হালিম মেম্বার, আবু হানিফ,যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ,যুবলীগ নেতা সাজিদ মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel