রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন (বিজেএ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের সোস্যাল গার্ডেনে আয়োজিত হয় এই ইফতার মাহফিল।

বিজেএ’র সভাপতি কাজী আবদুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেনের পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক এম এইচ মুন্না ও সদস্য সচিব হাফিজুর রহমান আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ আলী আশরাফ, ডিইউজের সাবেক সভাপতি সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.জাফর হোসেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, দৈনিক আমার বার্তা পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম, ডিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজেএ’র সুন্দর এ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে-অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করবে।

তারা আরও বলেন, বিজেএ সাংবাদিকদের অধিকার আদায়ে পাশে থাকবে এবং কাজ করে যাবে বলে আস্থা রাখি।

এ সময় বিজেএকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel