সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁয়ে আমান সিমেন্ট এর শব্দ দূষণ থেকে মুক্তি চায় এলাকাবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২২৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

প্রতিনিধিঃনারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে অবস্থিত আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে স্থানীয় নারী-পুরুষ ও জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃস্পতিবার (০৪ জুলাই) সকাল ১১ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচটি দাবি নিয়ে মোবারকপুর, মামরকপুর, নগর জোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী, খংসারদী, পানাম গাবতলী, হাড়িয়া গ্রামের শতশত এলাকাবাসী ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এই সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আল আমিন সরকার, বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, সমাজসেবিকা দিলারা, স্হানীয় বাসিন্দা গাজী আওলাদ হোসেন সহ প্রমুখ।

ভুক্তভোগী এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের শব্দ দুষণ, বায়ু দুষণ, ভূকম্পন, পরিবেশ দূষণ, নদীর পানিতে বর্জ্য নিষ্কাসনে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড শব্দদূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়া করতে পারছে না, শব্দদূষণের কারণে মাথা ব্যথা সহ নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছে গ্রামের মানুষ। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ু দূষণের ফলে আগের মত জমিতে ভালো ফসল হচ্ছে না।

তারা আরো বলেন বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel