সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

মেঘনা ব্রিজের উপর ট্রাক ও মোটরসাইকেল এর সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের উপর ট্রাকের সঙ্গে মোটরসাইেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মেঘনা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলের ২জন আরোহী

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) এবং সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহত আশরাফুল আলম সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং অসিম দাউদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। জানা যায়, তারা দুই বন্ধু সোনারগাঁ ঘুরতে এসেছিলেন এবং বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

সোনারগাঁ হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের চট্টগ্রামগামী লেনে সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel