সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁয়ে অধ্যাপক রেজাউল করিমের ঘোড়া মার্কায় গণসংযোগ-জনতার ঢল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

0-0x0-0-0-{}-0-0#

সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই সিআইপি বজলুর রহমান। এছাড়াও প্রচারণায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন ও জাকির হোসেন জিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থ সুরক্ষায় অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। অধ্যাপক রেজাউল করিম অতীতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তার সেই যোগ্যতার প্রমাণ রেখেছেন। তাই সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel