রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ তুখে বাংলাদেশ কমিউনিটি (BCT37) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০

৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আনন্দ র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা শহীদ সরকার,খোরশেদ আলম,হারুনুর রশিদ মিঠু, হযরত আলী রানা,আব্দুল রাহিম,নুরে ইয়াসিন নফেল, ওমর ফারুক টিটু,জেলা যুবদল নেতা মেহেদী হাসানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেট অনুমোদন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করেন।
পরে আনন্দ র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel