রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন

লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। এরই ধারাবাহিকতায় সংগঠনটির নতুন নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত ও ঘোষণা করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্য মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এবং মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কার্যক্রমে ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ভোটাররা সরাসরি ভোট প্রদান করেন।

জানা যায়, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করে আসছে। সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির নেতৃত্বে যারা

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সরোয়ার হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. দিলোয়ার হোসেন। এছাড়া সহসভাপতি মো. বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী মো. মিজানুর রহমান।

নতুন কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য উপদেষ্টা পরিষদে রয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মো. আব্দুর রহিম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন কমিটি সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনিরুজ্জামান ও মো. মিজানুর রহমান আশা প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের কর্মচারীবান্ধব মানসিকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শৃঙ্খলা ও সুষ্ঠু কর্মপরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

নবনির্বাচিত কমিটি কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং ফাউন্ডেশনের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel