বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান সোনারগাঁয়ে সাইফুর’স-এর নতুন শাখার উদ্বোধন বৈদ্যেেরবাজারের পানাম-গাবতলী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রহমতপুরে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চাইলেন আতাউর রহমান সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের নির্বাচনী উঠান বৈঠক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশাল শোডাউন ও মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ পৌর বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

মিছিলটি সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে প্রায় হাজার খানেক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেন। শোডাউনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সমাবেশে বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি বড় ধরনের শোডাউনে রূপ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel