সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ, মুছা হুজুরের যাবজ্জীবন মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি পঞ্চগড়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের দোয়া ও সমর্থন প্রার্থনা পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর ও এটিএম বুথ এর শুভ উদ্বোধন বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর

প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
কারাগারের চার দেয়ালের মাঝে বন্দিজীবনের কঠিন বাস্তবতার মধ্যেও শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ। মায়ের সঙ্গে কা,রাগা,রে থাকা শিশুদের শৈশবকে আনন্দময় ও রঙিন করে তুলতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ফুটবল, ক্রিকেট ব্যাট-বলসহ বিভিন্ন ধরনের খেলনা।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া এবং জেলার সিরাজুস সালেহীন নিজ উদ্যোগে শিশুদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন।
এই উদ্যোগের মধ্য দিয়ে কারাগারের সীমাবদ্ধ পরিবেশেও শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, খেলাধুলা ও আনন্দের সুযোগ সৃষ্টির একটি মানবিক প্রয়াস ফুটে উঠেছে। শিশুদের নির্মল হাসি ও আনন্দময় মুহূর্তগুলো তাদের শৈশবকে কিছুটা হলেও রঙিন করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের এমন উদ্যোগকে মানবিকতা, সহমর্মিতা ও শিশুবান্ধব দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। কারাগারের চার দেয়ালের ভেতরেও শিশুদের শৈশব যেন আনন্দ, ভালোবাসা ও প্রত্যাশার আলোয় আলোকিত থাকে—এমন উদ্যোগ অব্যাহত থাকুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel