সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
এইচএসসি পরীক্ষায় দিনাজপুর হলি ল্যান্ড কলেজের বরাবরের মতো সাফল্য: শিক্ষার্থীদের উল্লাস জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দিনাজপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম।

সভায় দিনাজপুর পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, জনসেবা কার্যক্রম এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel