রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ লটারীতে একাধিকবার নাম উঠলেও চাকরী পেলেন না ফাতেমা বেগম কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার

পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকুকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও এলাকায় তার পিতা মৃত খন্দকার শুকুর মাহমুদের বাড়ি থেকে খন্দকার আবুল বাশার টুকু (৬০) গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

আওয়ামী ক্যাডার দিয়ে দেশকে অস্থিতিশীল করতে গিয়ে বোমাবাজি, গাড়িতে আগুন, এমনকি পুলিশ, সাধারণ মানুষকে হত্যার দায়ে তার নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৈষমবিরোধী একাধিক মামলা হয়েছে এই টুকুর বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে সংঘটিত ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তন বা গণঅভ্যুত্থানের পূর্বে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে।

সে ছিল একজন সুবিধাবাদী এবং প্লটিবাজ নেতা। তার নিজের স্বার্থে একেক সময় দলের একেক জনের সাথে মিলে – যেমন রূপগঞ্জ উপজেলার তৎকালীন আওয়ামী সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,রূপগঞ্জ উপজেলা তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া,রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম আন্ডার রফিক এর সাথে সখ্যতা করে এদের সাথে মিশে দলীয় ফায়দা নিত। দলীয় পদ পেয়ে দিবে বলে দলীয় নেতা কর্মীদের কাছ থেকেও হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। দলীয় ক্যাডার বাহিনী ব্যবহার করে গড়ে তুলেছে নামে বেনামে অবৈধ সম্পদের পাহাড়।

ক্যাডারদের দিয়ে এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, অবৈধ বালু ভরাট, টেন্ডারবাজি ও সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তার বিরুদ্ধে হয়েছে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একা দিক বৈষম্য বিরোধী মামলা। অভিযোগ রয়েছে, নিজের প্রভাব ও অনুসারীদের ব্যবহার করে এলাকার নিরীহ দিনমজুর, স্কুলশিক্ষক ও ব্যবসায়ীদের হয়রানি করা হতো। এমনকি তাঁর দায়ের করা একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে স্থানীয় একটি মসজিদের ইমামও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এমন কোন অপকর্ম নাই যা টুকু করেনি, তার এক কথায় দিনকে রাত আর রাতকে দিন বানানোর মতো মনে হতো। তার কথার অবাধ্য হইলে চলে যেতে হতো এই পৃথিবী ছেড়ে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, খন্দকার আবুল বাশার টুকুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel