সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
এইচএসসি পরীক্ষায় দিনাজপুর হলি ল্যান্ড কলেজের বরাবরের মতো সাফল্য: শিক্ষার্থীদের উল্লাস জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। আটককৃত সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।

রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর ২০২৬ তারিখে ২৯ বিজিবির অধীনস্থ রুদ্রানী, বিরামপুর ও কাটলা স্থায়ী পোস্টের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

আটককৃত সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।

বিজিবি আরও জানায়, ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের আটকের লক্ষ্যে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel