সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
এইচএসসি পরীক্ষায় দিনাজপুর হলি ল্যান্ড কলেজের বরাবরের মতো সাফল্য: শিক্ষার্থীদের উল্লাস জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় জেলা প্রতিনিধি,

যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরে যুব উন্নয়ন অধিদপ্তর, পঞ্চগড়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম এবং পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আশরাফ সিদ্দীক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জনশক্তির একটি বড় অংশ তরুণ। তাদের মেধা, শ্রম, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে যুব উন্নয়ন অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার পাশাপাশি যুব ঋণ প্রদানের মাধ্যমে তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

তাঁরা তরুণদের শুধু চাকরির প্রত্যাশী না হয়ে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং দেশের কল্যাণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়। এসব কার্যক্রমের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তোলা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel