বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

শার্শার সীমান্ত থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪০৩ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় ভারত থেকে পাচার হয়ে আসা অর্ধকোটি টাকা মুল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে শার্শা থানার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে গাঁজা গুলি উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে এসআই খান সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সেখানে গোপনে অবস্থান করেন। ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলি উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করে। গাঁজা গুলির বাজার মুল্য হিসাবে ৪৬ লক্ষ ৮০হাজার টাকা বলে পুলিশ জানায়।
উপজেলার ফুলসর গ্রামের বয়দার রহমানকে (৩৩) পাচারকারি হিসেবে চিনতে পারায় তাকে আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.