বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

অবশেষে প্রধানমন্ত্রী পদত্যাগের কথা ঘোষণা করলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৪২ Time View

পত্রিকার পাতা থেকে :

অসবশেষে প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগের কথা ঘোষণা করলেন। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পদত্যাগের কথা ঘোষণা করেছেন। বুধবার এক বক্তৃতায় তিনি এই কথা ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট মহলের মত, এর মধ্যে দিয়ে তাঁর ছেলে হুন মানেতের ক্ষমতায় যাওয়ার পথই প্রশস্ত হল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মানেত। এক বার্তায় হুন সেন বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন এবং তাঁর ছেলে হুন মানেত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্ব নেবেন।

নির্বাচনে জয়ী হলে তাঁর বড় ছেলে হুন মানেতের হাতেই দেশের ক্ষমতা হস্তান্তরিত হবে, এরকম একটি ঘোষণা তিনি আগেই করে রেখেছিলেন।কম্বোডিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী হুন সেন বলেন, হুন মানেত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হবেন।

আগামী ১০ অগস্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তিনি ক্ষমতাসীন দলের প্রধান এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন। নবনির্বাচিত পার্লামেন্ট আগামী ২১ অগস্ট এবং নতুন মন্ত্রিসভা আগামী ২২ অগস্ট শপথ নেবে।

বহু বছর ধরেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া শাসন করে চলেছেন হুন সেন। চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তাঁর দল ক্ষমতাসীন ‘কম্বোডিয়ান পিপলস পার্টি’ (সিপিপি) কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হওয়ার কয়েকদিন পরেই হুন সেন এই ঘোষণা করলেন। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধীদের মন্তব্যকে কোনও পাত্তা দেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.