বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে:ইঞ্জিনিয়ার মাসুম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সূচকে এগিয়ে গেছে অনেকটা। যদিও অনেক প্রতিবন্ধকতা আছে। সীমাবদ্ধতা আছে। বিজয়ের দিনে তরুণ প্রজন্মের প্রতি আবেদন থাকবে বীর মুক্তিযোদ্ধাদের থেকে তাদের মুক্তিযুদ্ধের গল্প জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শেখ রাসেল স্টেডিয়াম আলোচনা সভায় তিনি একথা বলেন।

ইঞ্জিনিয়ার মাসুম বলেন, যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তারা স্ব স্ব জায়গায় অনেক বড় অবদান রেখে চলেছে। বর্তমানে আমাদের অর্জনটা অনেক। সে অর্জনটা আন্তর্জাতিকভাবেও আমরা প্রয়োগ করছি। বর্তমানে আমাদের সরকার প্রধান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের যেসকল বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তা আমাদের বিজয়ের বড় পাওয়া। এছাড়া প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশের জন্য অর্থনৈতিকমূলক উন্নয়ন।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয়। কিন্তু তারা যে চিন্তা থেকে যুদ্ধ করেছেন তা আমাদের ধারণ করা উচিত। আমাদের প্রত্যয় হতে হবে, আমরা সেটাকে রক্ষা করব, গ্রহণ করব এবং বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন সোনার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এড শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, উপজেলা ভূমি সহকারী কমিশনার মো,ইব্রাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ডাক্তার ফেন্সি সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.