সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

পিরোজপুরে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ Time View

তপন আহমেদ।

নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর)উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোশাররফ হোসেন এর নিজ বাড়িতে ৭ নং ওয়ার্ড আ’ লীগ আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দেন- সাবেক সংসদ সদস্য ও আ’লীগের নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত এর সহধর্মিনী রুবায়া সুলতানা,

তিনি বলেন, আমি আজ আপনাদের কাছে দোয়া ও ভোট চাইতে এসেছি। আগামী ৭ জানুয়ারি নির্বাচন। আপনারা সবাই মিলে আমার স্বামী আব্দুল্লাহ আল কায়সারের মুখের দিকে তাকিয়ে তাকে জয়ী করে আনবেন – এটাই আমার চাওয়া।

বিশেষ অতিথির বক্তব্যে দেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি তিনি বলেন সাবেক সংসদ সদস্য কায়সার গত ১০ টি বছর আপনাকে সুখে দুখে পাশে ছিল, এই সোনারগাঁ কে নিয়ে তার অনেক স্বপ্ন। তার এই স্বপ্ন পূরণের জন্য আজকে আমরা এখানে এসেছি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে। আপনারা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে তার স্বপ্ন পূরন করবেন। বক্তারা আরো বলেন ৭ জানুয়ারি আপনারা সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনায় বহির্বিশ্বে আজ বাংলাদেশের নাম অনেক উচ্চ শিখরে পৌঁছে গেছে। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, উঠান বৈঠকের পরে রতন্দী এলাকায় নির্বাচনের ক্যাম্পের উদ্বোধন করেন কায়সার হাসনাত এর সহধর্মিনী, এ সময় বিপুলসংখ্যক নারীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.