বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁও পৌর এলাকার  অর্জুন্দীতে কাউছারের নেতৃত্বে নৌকার প্রচারনায় উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদক

৩১শে ডিসেম্বর রোজ রবিবার রাত ৮ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড অর্জুন্দী গ্রামে মৃত আব্দুল হালিম মেম্বারের ছেলে মোঃ কাউছার মিয়া ও মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক এর আয়োজন করা হয়েছে।

এ সময় উঠান বৈঠকে আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ পৌরসভায় ব‍্যপক উৎসাহ উদ্ধীপনায় মানুষ নিজ উদ‍্যোগে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন‍্য সাধারন জনগণকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন এবং জনগণ যাহাতে মনখুলে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছামত যাকে খুশি তাকে ভোট দিতে পারে সেই জন‍্য আহবান করা হয়েছে।

জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে আগামীতে জননেত্রী ষেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে মা বোন সকলের কাছে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন‍্য অনুরোধ জানিয়েছেন সোনারগাঁ পৌরসভার আওয়ামীলীগ এর নেতা কর্মিগণ।

এ সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী গাজী মজিবুর রহমান,মেয়র প্রার্থী এডভোকেট ফজলে রাব্বি,মেয়র প্রার্থী মোঃ সগির আহমেদ,ওয়ার্ড মেম্বার মোঃ আমির হোসেন,সোনারগাঁ পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ তৈয়ব আলী,ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমজাদ হোসেন,যুবলীগ নেতা মোঃ আসাদুল ইসলাম আসাদ,আওয়ামীলীগ নেতা মোঃ সালাম,আওয়ামীলীগ নেতা স্বাধীন,আওয়ামীলীগ নেতা অর্জুন্দী গ্রামের মোঃ জাকির হোসেন,সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী মোঃ কাউছার মিয়া,আদমপুর কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির সদস‍্য মোঃ মোশাররফ সিকদারসহ আরো অন‍্যান‍্য নেতাকর্মিগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.