বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে মাদকের বিষয় কোন আপস নাই-এমপি কায়সার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জে -৩ (সোনারগাঁ) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইবারের জাতীয় পার্টির এমপিকে পরাজিত করে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় স্বরণকালের সেরা আয়োজনের মধ্যদিয়ে গণ সংবর্ধনা দিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ-সংগঠন।

শনিবার ২৭ জানুয়ারী উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের এইচ জি জি এস স্মৃতি বিদ্যালয়ের স্কুল মাঠে এ গণ সংবর্ধনা দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র উদ্যোগে ও মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সৌজন্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আব্দুল্লাহ আল কায়সার।

এ সময় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল জামান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জি, মাসুদুর রহমান মাসুম,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ প্রমুখ।
এসময় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যসহ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সব নেতাকর্মীদের সাথে নিয়েই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কারন তারা অনেক ত্যাক শিকার করছে। বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন করে স্মার্ট সোনারগাঁ গড়ে তুলবো এটা আমার চ্যালেঞ্জ। তিনি বলেন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন এখন আমার দায়িত্ব হলো আপনাদের সুখে শান্তিতে রাখা,অবকাঠামো উন্নয়ন করা। সেজন্য আমার সাথে মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আমার সাথে আপনাদের ভালো রাখার দায়িত্ব এবং সোনারগাঁয়ে সর্ব সাধারনের উন্নয়ন লক্ষে কাজ করা ও সোনারগাঁও কে মাদক মুক্ত করা আমার সাথে আপনাদেরও দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.