বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থেকে ৬০ হাজার ইয়াবা ও এম্বুলেন্সসহ আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২১১ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে  আটক করেছে পুলিশ । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।
রোববার(১২ ই মে ) বিকেল ৩ ঘটিকায়  উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেক পোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত এম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ-৭১২২৬৬) জব্দ করা হয়।এসময় গাড়ি থেকে একজন কৌশলে পালিয়ে যায়।
আটককৃত ব্যাক্তি হলেন-টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো: কামাল হোসেনের ছেলে মো: ইসহাক(২৪)

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল পরিমান ইয়াবা নিয়ে এম্বুলেন্স করে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেক পোষ্টে আমরা অবস্থান নেই। পরবর্তীতে আমরা সন্দেহজনক এম্বুলেন্স তল্লাশী করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সাথে জড়িত ছিলো।

তিনি আরও জানান আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.