সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে হামলা করে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।৯ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী।গ্রেপ্ততাররা হলেন- উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন।

ওসি আব্দুল বারী জানান, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।

গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িতের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না তারা স্বীকার করেনি। আমরা রিমান্ড চেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করব। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রোববার গভীররাতে প্রায় ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়ায় একদল ছিনতাইকারী সমন্বয়কদের বহনকারী মাইক্রোবাসটিতে হামলা করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.