বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সমন্বয়কদের গাড়িতে ছিনতাই, ১৪৮ মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় রাকিম মিয়া, আনোয়ার হোসেন,মিন্টু মিয়া নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল উদ্ধার করা হয়। যারমধ্যে সমন্বয়কদের মুঠোফোন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার কাঁচপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১১ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সমন্বয়কদের গাড়ি আটকে মোবাইল ছিনতাইয়ে ঘটনায় সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.