বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর শনিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে জমকালো অনুষ্ঠান করে “সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব” এর পক্ষ থেকে গুণীজনদের এ সম্মাননা প্রধান করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব এই অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য ১৫ টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করেন।

মোগরাপাড়া চৌরাস্তা আল -মদিনা শপিং কমপ্লেক্সের ৫ম তলায় এ সম্মাননা অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ ও তপন মাহমুদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা ও সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন এ সম্মাননা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আরো উৎসাহিত করবে । এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে চলমান রাখার আহবান জানান তিনি।

এসময় সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, একজন ভালো মানুষকে তার কাজের স্বীকৃতি বা অনুপ্রেরণা দেওয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

বক্তৃতারা বলেন, আমরা সকলেই মানুষ আর মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সমাজকে ভালো রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরও দায়বদ্ধতা রয়েছে । সেই দায়বদ্ধতা থেকে সবাইকে যার যার অবস্থান থেকে কিছু ভাল কাজ করে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.