বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

শার্শা সীমান্ত থেকে স্বর্ণ সহ এক পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩১৭ Time View

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।

বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯টার দিকে গোগা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।আটকৃত জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি।

এখবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম।
আটক আসামিকে শার্শা থানায় সোপার্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.