সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে এসএসসিতে গোল্ডেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী আহমেদ হোসাইন হিরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা এমপি মান্নানের সুস্থতা কামনায় মোগরাপাড়ায় মসজিদ-মাদ্রাসায় দোয়া আট মাসে জামালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত, আহত ২০ এমপি মান্নানের সুস্থতা কামনায় চেঙ্গাকান্দি জামে মসজিদে দোয়া চাইলেন বিএনপি নেতা মাসুম রানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে মিঠুর শোডাউন জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ-৩ আসামির মৃত্যুদণ্ড সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব-আতাউর রহমান

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

হাবিবুর রহমান হাবিব মাষ্টার।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া প্রতিপাদ্য নিয়ে সোনারগাঁয়ে পালিত হলো প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে ২২ শে সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আজমল হোসেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ২২ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়, যা প্রাথমিক শিক্ষা ও শিশুদের দক্ষতা বিকাশে উৎসাহিত করে এবং সংশ্লিষ্টদের কাজের স্বীকৃতি প্রদান করে। এই সপ্তাহের অধীনে শিশুদের প্রতিভা বিকাশ, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজের জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি বলেন প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫ এর মূল উদ্দেশ্য হলো মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং শিক্ষা ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের চেষ্টায় আগামীতে একটু সুন্দর আধুনিক সমাজ ও রাস্ট্রগঠনে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, মৎস্য কর্মকর মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকাসহ প্রমুখ, অনুষ্ঠানের পরবর্তী সময়ে প্রধান অতিথি ভট্টপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ছায়াতল এর শুভ উদ্বোধন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel